1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের সার্বিক পরিচালনায় দিনাজপুরের অসহ্য়া সহ¯্রাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন এমপি গোপাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের সার্বিক পরিচালনায় দিনাজপুরের অসহ্য়া সহ¯্রাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন এমপি গোপাল

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ২৬৪ বার

শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের উদ্দ্যোগে অসহ্য়া সহ¯্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন এমপি মনোরঞ্জনশীল গোপাল।

১৫ জানুয়ারী শুক্রবার বেলা ১২টায় দিনাজপুর কাহারোলের গড়নুরপুরে নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের স্কুল মাঠে সেবাশ্রমের পরিচালনায় বৃদ্ধাশ্রমের বয়বৃদ্ধ ও এতিম খানার এতিম শিশুসহ স্থানীয় কয়েকটি গ্রামের সহ¯্রাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি গোপাল বলেন, অসহ্য়া মানুষদের শীত নিবারনের জন্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা,ব্যাংক ও সমাজের বিত্তশালীরা এগিয়ে এসেছেন। এভাবেই দেশের বিভিন্ন অঞ্চলের সর্বস্তরের মানুষেরা যদি অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাহলে শীতকে জয় করা সহজ হয়ে যাবে।

নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের সার্বিক পরিচালনায় ও এবি ব্যাংকের অর্থায়নে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহারোল-বীরগঞ্জ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। দিনাজপুর কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের সহ¯্রাধিক স্থানীয় মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এসময় নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের তত্ববধানে পরিচালিত বৃদ্ধাশ্রমের বয়বৃদ্ধ ও এতিম খানার এতিম শিশুদের মাঝে কম্বল দেয়া হয়েছে।

সেবাশ্রমের সেবায়েত নন্দ দুলাল চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মো: তালেব, ৫নং ইউপি চেয়ারম্যান শরিফুদ্দীন আহম্মেদ, ৬নং ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবলু,আওয়ামীলীগ নেতা সুশীল বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net