1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ায় কনের মাকে ১০ হাজার টাকা অর্থদন্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

নকলায় নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ায় কনের মাকে ১০ হাজার টাকা অর্থদন্ড

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৫৯০ বার

শেরপুর জেলার নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার গ্রামে ১৩ বছর বয়সের নাবালিকা মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে কনের মাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ জানুয়ারি মধ্যরাতে বিয়ের আসরে হানা দিয়ে ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড প্রদান করেন। জানা গেছে, নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার গ্রামের রাসেল মিয়ার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে একই ইউনিয়নের তেঘড়ী গ্রামের ে কটন মিয়ার ছেলে আপেল মিয়ার সাথে বিয়ের আয়োজন চলছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন। কিন্তু তিনি বিয়ে বাড়িতে পৌঁছার আগেই বরসহ বরযাত্রী, কাজী ও কনের বাড়ির সবাই পালিয়ে যায়। কিন্তু এর আগেই রেজিস্ট্রেশন ও ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ের সকল কাজ শেষ হয়ে যায়।পরে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের মাকে ১০ হাজার টাকা অর্থদন্ড করার পাশাপাশি মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত কনেকে বরের বাড়িতে যেতে দিবেন না এবং বরকে কনের বাড়িতে আসা-যাওয়া করতে দিবেন না মর্মে কনের মা মোছা. রেনু বেগমের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।বিষয়টি ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, ২০১৮ সালের এপ্রিল মাসের ৩০ তারিখে নকলাকে জেলার প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। অতএব, এ উপজেলায় বাল্যবিবাহ কোন ভাবেই মেনে নেওয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net