1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেমরায় ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৩৩ বার

রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ (সিসিপি-২, কেরাণীগঞ্জ ক্যাম্প)’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮২০ পিস ইয়াবা, ৪ টি মোবাইল ও ১৫৩২০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য অনুমান ৫ লক্ষ ৪৬ হাজার টাকা। বুধবার দিনগত রাতে ডেমরার উত্তর সানারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুর্লিশ। গ্রেফতারকৃতরা হল- কিশোরগঞ্জের সদর থানার কয়েরখালি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মঞ্জুরুল হক (৪০), কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালি গ্রামের মৃত আফতাব উদ্দিনেরে ছেলে মো. আসাদুল ইসলাম (৪২) ও একই এলাকার মো. আলী আকবরের ছেলে মো. সোহেল মিয়া (২৪)। এ বিষয়ে বুধবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব-১০।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ (সিসিপি-২, কেরাণীগঞ্জ ক্যাম্প)’র বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসারি মো. নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেফতার মঞ্জুরুল হক ডেমরার উত্তর সানারপাড় এলাকার আব্দুল আজীজের বাড়ীর ভাড়াটিয়া। সে গ্রেফতার কক্সবাজারের আসাদুল ইসলাম ও সোহেল মিয়ার মাধ্যমে ডেমরাসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে আসছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net