1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে ২ দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

দিনাজপুরে ২ দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২৩৩ বার

দিনাজপুরে ২ দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা।

২৩ জানুয়ারী শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে সোয়াবিন তেল,চিনি ও চাউলের দাম কমানো এবং বিনামুল্যে করোনা ভ্যাকসিন দেয়ার দাবীতে দিনাজপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা শাখার নেতাকর্মীরা।

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা শাখার সম্পাদক আনোয়ার আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন নান্নু,জেলা কমিটির সদস্য আখতার আজিজ,রাসেল শাহিন ও ছাত্র নেতা লিটন রায়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশে সোয়বিন তেলসহ দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে জনজীবনে অস্থির অবস্থার সৃষ্টি হলেও সরকারের সেদিকে নজর নেই।

তারা আরো বলেন, সরকার মুখে উন্নয়নের কথা বললেও সারাদেশে খুন,গুম ও ধর্ষনের মহাউতসব চলায় মানুষ আজ তাদের বেঁচে থাকার ন্যুনতম অধিকার হারিয়ে ফেলেছে। বিচারহীনতার সংস্কৃতি যেন আমাদের আষ্টেপৃষ্টে আকড়ে ধরছে। বক্তারা,করোনার ভ্যাকসিন জনগনের মধ্যে বিনামুল্যে বিতরণের জন্যে সরকারের কাছে জোর দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net