1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতনের মামলায় স্বামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতনের মামলায় স্বামী গ্রেফতার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ২৯৬ বার

রাজধানীর ডেমরায় যৌতুক চেয়ে নিজের স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. রিয়াদ আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গত ২৩ জানুয়ারী দিনগত রাতে রিয়াদের স্ত্রী মেহেনাজ তানজিম মিশু (৩৩) তার বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার সন্ধায় ধানমন্ডি-২ কাজী টাওয়ার থেকে রিয়াদকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকার হাজারীবাগ থানার ৬৮ শংকর,পশ্চিম ধানমন্ডি, পারিজাত ক্যাষ্টল ফ্ল্যাট-সি এর মো. কলিমউল্লাহ’র ছেলে।

ভুক্তভোগীর বরাত দিয়ে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. আশরাফ আলী বলেন, গত ৮ বছর আগে ডেমরার আদর্শবাগ পাড়া ডগাইর এলাকার মোহাম্মাদ আলীর মেয়ে মিশুর সঙ্গে বিয়ে হয় রিয়াদের। ওই সময় মিশুর পিত্রালয় থেকে ওই সংসারে ৫ লক্ষ টাকার আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার দেওয়া হয়। বর্তমানে মানহা (৪) নামে তাদের একটি মেয়ে রয়েছে। এদিকে গত ২ বছর আগে রিয়াদ ৭ লক্ষ টাকা যৌতুক হিসেবে মিশুর কাছে দাবি জানিয়ে চাপ সৃষ্টি করতে থাকে।

এসআই আশরাফ আরও বলেন, গত ১২ জানুয়ারী ধানমন্ডিতে রিয়াদদের বাসায় একই দাবি অস্বীকার করায় রিয়াদ তার স্ত্রীকে এলোপাথারী মারধর করে ডান হাতের তর্জনী আঙ্গুল ভেঙ্গে ফেলে বাসা থেকে বের করে দেয়। এদিকে গত ২৩ জানুয়ারী ডেমরায় মিশুদের বাসায় এসেও রিয়াদ যৌতুকের দাবিতে মারধর করে মিশুর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net