মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ
আজ ২৮ জানুয়ারী বেলা ১২ঃ০০ ঘটিকায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা কমিটি গঠন ও কাউন্সিলের তারিখ নির্ধারণের জন্য একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রংপুরের ৮টি উপজেলার নেতৃস্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর মহানগরের পক্ষে, মাহাবুবুল হক সোহেল, ফেরদৌস আলম, মোঃ রুমেল বদরগন্জ উপজেলার পক্ষে একরামুল শাহ্, আব্দুর রব, মোঃ আহসান হাবিব শাহ্, আজাদুর হক । এ সময় প্রতিটি উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন, গোলাম সরোয়ার, মোঃ ময়নুল ইসলাম,জনাব মাহামুদুর রহমান বিপুল,আব্দুল হাকিম, আশরাফুল আলম , আব্দুস সাইয়ুম,আল- আমিন, আসাদুজ্জামান, আজাহার হোসেন শাহ্, ফারুকুজ্জামান স্বপন, কামরুজ্জামান কমেট,গোলাম মোস্তফা, রিয়াজুল ইসলাম শামিম হোসেন, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম মোঃ শফিকুল ইসলাম চাদ প্রমুখ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম চাদ দৈনিক শ্যামল বাংলা’র এ প্রতিবেদককে বলেন, সভায় রংপুর জেলা কমিটি গঠনের জন্য বিপুল সংখ্যক শিক্ষকের উপস্থিতির মাধ্যমে গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং রংপুর জেলা কমিটি গঠনের তারিখে কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত করে সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।