1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে চুরি হওয়া শিশুকে ১৫ ঘন্টা পর উদ্ধারসহ চোর গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

তিতাসে চুরি হওয়া শিশুকে ১৫ ঘন্টা পর উদ্ধারসহ চোর গ্রেফতার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ২৮২ বার

কুমিল্লার তিতাস উপজেলায় চুরি হওয়া ১৯ মাসের শিশুকে ১৫ ঘন্টা পর জীবিত উদ্ধারসহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার বলরামপুর থেকে শিশুটি উদ্ধার করা হয়। উদ্ধার কৃত শিশু রাইসা উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামে তার নানা ফুল মিয়ার বাড়ি থেকে চুরি হয়। রাইসা একই উপজেলার মনাইরকান্দি গ্রামের দুবাই প্রবাসী হালিম মিয়ার কন্যা। এঘটনায় শিশু রাইসার মা জান্নাতুল আক্তার বাদী হয়ে গ্রেফতারকৃত কবির হোসেনের নামে তিতাস থানায় মামলা করলে,মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিল্লাল হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করে আজ শুক্রবার সকালে গ্রেফতারকৃত কবির হোসেনকে কুমিল্লা কোর্টে প্রেরণ করেন। গ্রেফতার কবির উপজেলার বলরামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে জান্নাতুল আক্তার প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে ফিরে এসে দেখে ঘরের বিছানায় শিশু কন্যা রাইসা নাই,পরক্ষনে জান্নাত ঘরের বাতি জ্বালিয়ে দেখতে পায় ঘরে সিঁধ কাটা। এসময় জান্নাত কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এসে বিষয়টি নিশ্চিত হয় এবং জানান্নাতের দুইটি মোবাইল ফোনও নিয়ে যায় চোরচক্র। বেলা বারার সাথে সাথে চোর চক্র জান্নাতের ছোট ভাই আলমের মোবাইলে চুরি হওয়া নাম্বার দিয়ে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপন দাবী করে এবং বলে বিষয়টি কাঊকে জানালে শিশুটি মেরে ফেলবে। পরে ঘটনাটি জান্নাত ওতার ভাই আলম স্থানীয় জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহীনিকে জানালে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(মুরাদ নগর সার্কেল) মীর আবিদুর রহমান এর নেতৃত্বে তিতাস থানা ওসি সৈয়দ আহসানুল ইসলাম ও কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম চুরি হওয়া শিশু উদ্ধার অভিযানে নেমে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে ১৫ ঘন্টা পর শিশু রাইসাকে উপজেলার বলারামপুর থেকে জীবিত উদ্ধার করাসহ চোরকে গ্রেফতার করে এবং তাকে তল্লাশি করে চুরি হওয়া ১টি মোবাইল উদ্ধার করে। পরে শিশুটিকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী যখন শিশু উদ্ধারে অভিযান পরিচালনা করছে অপর দিকে শিশুর মা জান্নাত টাকা নিয়ে মেয়েকে পেতে চোরদের প্রতারনায় পরে দিকবেদিক ছুটা ছুটি করছে,এনিয়ে স্থানীয়দের মাঝে নানাহ মন্তব্য চলছে।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম বার এর নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তিতাস থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং একজনকে গ্রেফতার করেছি। জরিত বাকীদেরও গেফতার করতে সক্ষম হবো ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net