1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অস্ত্রের মুখে স্বামী পরিত্যাক্তা নারী ধর্ষন: ধর্ষক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম

অস্ত্রের মুখে স্বামী পরিত্যাক্তা নারী ধর্ষন: ধর্ষক গ্রেফতার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ২৬২ বার

বাগেরহাট জেলার, মোংলায় অস্ত্রের মুখে জিম্মি করে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষনের দায়ে জাহিদুল শেখ (২২) নামে এক লম্পটকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারী) ভোরে শহরের পশ্চিম কেওড়াতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর একদিন আগে এ ঘটনায় মামলা করেন ধর্ষনের শিকার রিজিয়া খাতুন মথিলা (১৭)। মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিশ্বজিৎ মূখার্জী এ তথ্য নিশ্চিত করেন।

দায়ের হওয়া মামলার বরাত দিয়ে বিশ্বজিৎ মূখার্জী বলেন, মোংলা উপজেলার কাপালির মেঠ এলাকার বাসিন্দা মৃত গফুর শেখের মেয়ে মিথিলার সাথে একই এলাকার দুলাল মোল্লার ছেলে হাসিবুলের সাথে ২০১৯ সালে বিয়ে হয়। দীর্ঘ সংসার করার পর চলতি বছরের ২৫ জানুয়ারী তাদের বিচ্ছেদ হয়। তারপরে মিথিলা ঢাকায় তার মায়ের সাথে বসবাস করতেছিলেন।

এদিকে বিচ্ছেদ হওয়া স্বামী হাসিবুলের সাথে আবার সংসার গড়ে দিবে বলে হাসিবুলের বন্ধু মোংলা উপজেলার পশ্চিম কেওড়াতলার বাসিন্দা মোশারেফ শেখের ছেলে জাহিদুল শেখ গত ২৭ জানুয়ারী মিথিলাকে ফোন করে মোংলায় আসার জন্য। পরদিন এ খবরে ২৮ জানুয়ারী মিথিলা ঢাকা থেকে মোংলার দ্বিগরাজে নিজের বাবার বাড়ীতে চলে আসে। ২৯ জানুয়ারী মিথিলা হাসিবুলের বন্ধু জাহিদুলের সাথে দেখা করতে গেলে জাহিদুল তাকে অস্ত্রের মুখে ধর্ষন করে। পরে তার আতœচিৎকারে এলাকাবাসি ছুটে আসলে ধর্ষক জাহিদুল পালিয়ে যায়।

ঘটনার পরদিন ৩০ জানুয়ারী মিথিলা জাহিদুলকে আসামী করে থানায় ধর্ষন মামলা করেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, থানায় ধর্ষন মামলা দায়েরের পর ওই দিন রাতেই ধর্ষক জাহিদুলকে পুলিশ আটক করে রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এদিকে, ধর্ষনের শিকার ওই নারীকে ডাক্তারী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net