1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২২ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

২২ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯৭ বার

বাগেরহাট জেলাধীন মোংলা বন্দরের শিল্পাঞ্চলের দিগরাজের বালুর মাঠ এলাকা থেকে হরিণের মাংসসহ এক হরিন শিকারীকে আটক করেছে পুলিশ।

রোববার বিকাল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ঘরের ফ্রিজে সংরক্ষীত ২২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে থানার এস আই মোঃ ইমলাক হোসেন, এএসআই মোঃ রুহুল আমিন ও এএসআই আবুল হোসেন শিল্পাঞ্চলের দিগরাজ বাজার সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে কামাল শিকদারের (৩০) এর ঘর থেকে ২২ হরিনের মাংসসহ জব্দ করে। এ সময় হরিণের মাংস পাচারের দায়ে তাকেও আটক করা হয়েছে।

আটক কামাল হোসেন বালুর মাঠের জামাল শিকদারের ছেলে। কামাল পুলিশের কাছে হরিনের মাংস সংরক্ষনের কথা স্বীকার করে বলে, খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন লাউডোব গ্রামের চোরা শিকারী কার্তিকের কাছ থেকে এ মাংস কিনে এনেছেন তিনি। তার কাছ থেকে কিনে এনে তা মোংলাসহ বিভিন্ন জায়গায় বেশী দামে বিক্রি করে আসছিল।

ওসি ইকবাল বাহার চৌধুরী আরো বলেন, জব্দকৃত মাংসে কেরোসিন তেল দিয়ে নষ্ট করে তা মাটি চাঁপা দেয়া হবে। এছাড়া আটক কামাল শিকদারের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন ও পাচার আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানায় এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net