1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশের জালে স্বামী, স্ত্রী ও জামাই পাঁচ কেজি গাঁজাসহ আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

পুলিশের জালে স্বামী, স্ত্রী ও জামাই পাঁচ কেজি গাঁজাসহ আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯০ বার

বাগেরহাট জেলার, মোংলায় পাঁচ কেজি গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের হাতে ধরা পড়েছেন স্বামী-স্ত্রী ও তাদের জামাই। বুধবার (১০ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে শহরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাগেরহাট জেলার পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন-মৃত ওমর আলীর ছেলে মোঃ মাহাতাব (৪০), তার স্ত্রী বেবী বেগম (৩৫) তাদের মেয়ের জামাই মোঃ বাবুল’র ছেলে মোঃ রাসেল (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাগেরহাট জেলার পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে আটককৃতরা গাঁজাসহ নানারকম মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপনে জেলা পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে মোংলার বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের বাসা থেকে গাজাঁসহ তাদের আটক করা হয়। আটককৃতরা পরস্পর আত্মীয় হন বলেও জানান তিনি। তারা যশোর থেকে গাজাঁ ও ইয়াবা এনে তা মোংলাসহ এর আশপাশ এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল। যার ফলে এ এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে ধ্বংশের দিকে ধাবিত হচ্ছে।

অভিযানের সময় এস আই রুহুল আমিন, এ এস আই ফরহাদ হোসেন ও রফিকুজ্জামানসহ জেলা পুলিশের সদস্যরা সাথে ছিলেন। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ সালের ৩৬ (১) ১৯ এর (খ) ধারায় মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাগেরহাট জেলার পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান বাদী হয়ে মোংলা থানায় এ মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net