1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটে বাংলাদেশিদের পর্যবেক্ষক না রাখায় মোমেনের সন্তোষ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

ভোটে বাংলাদেশিদের পর্যবেক্ষক না রাখায় মোমেনের সন্তোষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা দুই সিটির ভোটে কূটনৈতিক মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের পর্যবেক্ষক থেকে প্রত্যাহার করে নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা মেনে কূটনৈতিক মিশনগুলো নির্বাচনে বাংলাদেশি নাগরিকদের পর্যবেক্ষক থেকে প্রত্যাহার করে নেয়। এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই আনন্দিত, তারা দায়িত্বশীল আচরণ করেছেন।

সরকার ও ক্ষমতাসীন দলের চরম আপত্তির মুখে শনিবার ঢাকা সিটি নির্বাচনে কূটনৈতিক মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের পর্যবেক্ষক তালিকা থেকে বাদ দেয়া হয়। ফলে মিশনগুলোর বিদেশি কর্মকর্তারাই নির্বাচন পর্যবেক্ষণ করেন।

৩০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার সব দূতাবাস ও হাইকমিশনকে দেশি নাগরিকদের পর্যবেক্ষক না করতে চিঠি পাঠানো হয়।

এর আগে সিটি নির্বাচন সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিদেশি কূটনীতিকদের কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান। এ ছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বিদেশি কূটনীতিকদের নির্বাচনে মাতব্বরি না করতে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net