ঢাকা   ০১:০১:৫৭ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ২৭ চেয়ারম্যান প্রার্থী

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩১৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, চিতলমারী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামী লীগের কাছে বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১০ টা পর্যন্ত ৭ ইউনিয়নের ২৭ চেয়ারম্যান প্রার্থী আবেদন করেছেন। আজ শুক্রবার (৫ মার্চ) বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ আবেদন পত্র গ্রহণ করা হবে। চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রক্ষ্ম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ইতোমধ্যে বড়বাড়িয়া ইউনিয়নের ৩ জন, কলাতলা ইউনিয়নের ৩ জন, হিজলা ইউনিয়নের ৩ জন, শিবপুর ইউনিয়নের ৬ জন, চিতলমারী সদর ইউনিয়নের ৬ জন, চরবানিয়ারী ইউনিয়নের ৩ জন, সন্তোষপুর ইউনিয়নের ৩ জনসহ মোট ২৭ জন প্রার্থী আবেদন করেছেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় জানান, উপজেলা ও জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের একটি প্যানেল তালিকা মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি