1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রশ্নফাঁসের গুজব রটালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি

প্রশ্নফাঁসের গুজব রটালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯৫ বার

আবদুল্লাহ মজুমদারঃ শিক্ষার্থীদের জিম্মি করে কেউ অনৈতিক কাজ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কাউকে গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছেন তিনি।

আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও যাতে কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ যাতে প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপা হয়েছে। গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারীও দেয়া হয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষায় রাজনৈতিক কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা চলাকালীন কোনো দল যদি হরতালও দেয় তাতেও পরীক্ষার কোনো সমস্যা হবে না। পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ীই হবে। এসময় পরীক্ষার্থীদের দায়িত্ব নেবে শিক্ষা মন্ত্রণালয়।

তবে এসএসসি ও সমমান পরীক্ষাযর সময় রাজনৈতিক দলগুলোকে সহিংসতা ও হরতালের মতো কর্মসূচি থেকে বিরত থাকারও আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল হরতাল দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। শিক্ষার্থীদের পরীক্ষার মাঝে এমন রাজনৈতিক আচরণ অনুচিত। এদের ব্যাপারে সরকার সতর্ক আছে, চলমান রাজনৈতিক পরিবেশের কোনো প্রভাব পড়বে না তাদের পরীক্ষায়।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব নাজমুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গোলাম ফারুক প্রমুখ শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net