ঢাকা   ০৫:০৭:৩৪ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

ঈদগাঁও থানা প্রেস ক্লাব কার্যালয় উদ্বোধন করলেন রাহবারে বায়তুশ শরফ মওলানা আবদুল হাই নদভী

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার সদরের ঈদগাঁও থানা প্রেস ক্লাব কার্যালয় শুভ উদ্বোধন ঘোষণা করছেন উপমহাদেশের আধ্যাত্মিক জগতের প্রাণ কেন্দ্র বায়তুশ শরফের সম্মানিত পীর,আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি,ইসলামী স্কলার,বিশিষ্ট লেখক ও গবেষক মওলানা আবদুল হাই নদভী।

রবিবার (৭ মার্চ) বাদে আছর পীর সাহেব বায়তুশ শরফ ঈদগাঁও থানা প্রেসক্লাব কার্যালয়ে পৌঁছলে প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে ফিতা কেটে প্রেস ক্লাব কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করে প্রেস ক্লাবের সার্বিক সফলতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন রাহবারে বায়তুশ শরফ।

পীর সাহেব বায়তুশ শরফের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঈদগাঁও থানা প্রেসক্লাব সভাপতি এস.এম.তারিকুল হাসান (তারেক),সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের নেতৃত্বে সহ সভাপতি গিয়াস উদ্দিন, নুরুল আমিন হেলালী,সহ-সাধারণ সম্পাদক আজাদ মনছুর,সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দীন, অর্থ সম্পাদক এইচ এন আলম,দপ্তর,প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান মানিক,সদস্য বি.আর.হাশেমী বদরু,সদস্য কাফি আনোয়ার, সদস্য নাছির উদ্দীন আল নোমান ও সদস্য আনোয়ার হোছাইন।

সর্বশেষ পীরে বায়তুশ শরফ পরিদর্শন বইতে প্রেসক্লাবের সার্বিক সফলতা কামনা করে স্বাক্ষর করেন।

এসময় পীর সাহেব বায়তুশ শরফের অসংখ্য ভক্ত-মুরিদ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান সফল করতে সার্বক্ষণিক সহযোগিতা করেন বায়তুশ শরফের একনিষ্ঠ ভক্ত সাংবাদিক সেলিম উদ্দিন, সাংবাদিক নাছির উদ্দীন আল নোমান,আতিকুর রহমান মানিক ও মাষ্টার নুরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি