1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতামনা -মোস্তাক আহমদ" - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র

“বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতামনা -মোস্তাক আহমদ”

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্ণার উদ্বোধন “বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতামনা -মোস্তাক আহমদ” কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩১৬ বার

বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতামনা। আর স্বাধীন বাংলাদেশ না পেলে আজকের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হত না। আজকের শিশু আগামী দিনে সোনার বাংলা গড়ার কারিগর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী ১৭ মার্চ বিকেলে জেলার মডেল ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন এবং বঙ্গবন্ধু বুক কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী হিল্লোল বিশ্বাস বলেন, যে দেশে গুণী জনের কদর হয় সে দেশে গুনীজন জন্মায়।

আর গুনীজনদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে পুরো সমাজ এমনকি দেশ পর্যন্ত উপকৃত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিমের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ঈদগাঁও প্রেস এসোসিয়েশনের সভাপতি কাফি আনোয়ার, চৌফলদন্ডী ইউপি আ’লীগ সভাপতি এহেছানুল হক, সাবেক সভাপতি হাবিব উল্লাহ এবং ইসলামাবাদ ইউপি আ’লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে অত্যাধুনিক মানের এবং সুসজ্জিত বঙ্গবন্ধু বুক কর্ণারের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এসএমসি ও পিটিএ কমিটির সদস্যবৃন্দ, কর্মরত শিক্ষক কর্মচারী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net