1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সড়ক দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৪৫ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ আসিফ (১৮) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারজানা (২৫) নামের অপর এক মহিলা আরোহী আহত হয়েছেন।

শুক্রবার(১৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ২নং বারশত ইউনিয়নের পারকী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র গতিতে মোটর বাইক নিয়ে দুইজন তরুন-তরুণী মোটরসাইকেল হুড়াহুড়ি করে পারকী সমুদ্র সৈকতের দিকে যাচ্ছিল। এসময় পিছনে আরো বেশ কিছু মোটরসাইকেল আরোহী ছিল। হঠাৎ মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধুমড়ে মুছড়ে পড়ে যায়। এসময় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন চালক আসিফ।

পরে পিছনে থাকা বাইক আরোহীরা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর বাইক চালককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাঃ মিলি বলেন, আজ সকাল ১১টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত দুই তরুণ-তরুণীকে আনা হয়। আমরা আসিফ নামের তরুণকে মৃত ঘোষণা করি এবং অপর তরুণীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net