1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৬৩০ লিটার মদসহ আটক দুই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়

৬৩০ লিটার মদসহ আটক দুই

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৬২ বার

বাগেরহাটে ৬’শ৩০ লিটার দেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শনিবার (২০ মার্চ) গভীর রাতে বাগেরহাট শহরের দশানী পূর্বপাড়া মেইন রোডের আব্বাস উদ্দীনের বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে এই মদ জব্দ করে।

আটকৃতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সাংকিভাঙ্গা গ্রামের ইসহাক আলী শেখের ছেলে আল ইমরান শেখ (২৮) এবং পিরোজপুর জেলার নাজিরপুর গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে সরোয়ার হোসেন (৩৮)। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

রবিবার(২১ মার্চ) দুপুরে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বাসা বাড়ী ভাড়া করে গোপনে দেশী মদ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দশানী পূর্বপাড়া মেইন রোড এলাকার মৃত আব্বাস উদ্দিনের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় ৬৩০ লিটার দেশি মদসহ দুই জনকে আটক করা হয়। ওই বাড়ী ভাড়া করে দীর্ঘদিন ধরে ইমরান ও সরোয়ার মদ বিক্রি করে আসছিলো বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net