1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

কক্সবাজারে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪৬৪ বার

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরীপাড়া এলাকায় আবদুর রহিম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

জমি বিরোধের জের ধরেই প্রকাশ্যে তাকে নির্মম হত্যা করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে এই ঘটে।
নিহত আবদুর রহিম ওই এলাকার মৃত আবদুর রহিমের পুত্র।

নিহতের স্ত্রী জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবদুর রহিমের সাথে তার ভাইবোনদের সাথে বিরোধ চলে আসছিলো।

এর জের ধরে তার ভাই তারেক, ইব্রাহিম ও তার স্ত্রী মুন্নি আকস্মিক নিজ বাড়িতে এসে হকিস্টিক ও ছুরি দিয়ে আঘাত করা শুরু করে।

হামলাকারীরা তাকে ছুরি ও হকিস্টিক দিয়ে নির্মমভাবে আঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের আবদুর রহিমের স্ত্রী দাবি করেন, জমি আত্মসাৎ করার কুমানসে আবদুর রহিমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

ঘটনার কয়েকদিন আগ থেকে তারা এই পরিকল্পনা করে। এই পরিকল্পনার সাথে আপন ভাই তারেক, ইব্রাহিম ও স্ত্রী মুন্নিসহ বোনেরাও জড়িত রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কক্সবাজার সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মানিক কুমার চৌধুরী বলেন, ভাই-বোনেরা মিলে হত্যা করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net