1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে বাজার তদারকি অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে বাজার তদারকি অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৬২ বার

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে কক্সবাজার শহরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ১২ এপ্রিল (সোমবার) জেলা শহরের রুমালিয়ার ছড়া ও কালুর দোকান বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বাধীন টীম।

কিন্তু যথারীতি ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে রান্নার গ্যাস বিক্রেতা প্রতিষ্ঠানগুলো।

উপরোক্ত অভিযানে কালুর দোকান বাজার এলাকার মা বাবার দোয়া মাংস বিতানকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য রাখার অপরাধে ১ হাজার টাকা, খোরশেদ পোল্ট্রিকে অতিরিক্ত মূল্য রাখা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে রুমালিয়ারছড়া বাজার এলাকার আলমগীর পোল্ট্রিকে অতিরিক্ত মূল্য রাখা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৩ হাজার টাকা, ভূইয়া পোল্ট্রি কে অতিরিক্ত মূল্য রাখা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৩ হাজার টাকা, আনোয়ার পোল্ট্রি কে অতিরিক্ত মূল্য রাখা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কালুর দোকান বাজার এবং রুমালিয়ারছড়া বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।

অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অনুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল চৌকস সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

তবে ভোক্তারা জানান, এলপি গ্যাসের দাম লাফিয়ে বাড়তে বাড়তে হাজারে ঠেকেছে অনেক আগেই।

কিন্তু দীর্ঘদিন ধরে এলপি গ্যাসের দোকানগুলো কোন প্রকার অভিযানের বাইরে থেকে গেছে।

ফলে ৬০০ টাকা দামের গ্যাস বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুন দরে।
এই গ্যাস সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে জেলাবাসী।

আসন্ন রমজান মাসে গ্যাসের মূল্য স্হিতিশীল রাখতে গ্যাস বিক্রেতা প্রতিষ্ঠানসমূহে অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন গ্রাহকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net