1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি

কক্সবাজারে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮৮ বার

ঈদগাঁহ, কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল আমিন নামের শীর্ষ রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।
সে লেদা নুরালী পাড়ার মৃত মকতুল হোসেনের ছেলে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নরালী পাড়া পাহাড়ে বন্দুকযুদ্ধের ঘটনাটি বলে জানিয়েছে র্যাব।
ঘটনাস্থল থেকে ১টি থ্রি-কোয়ার্টার গান, ১টি ওয়ান শুটার গান, ৪টি তাজা কার্তুজ, ৩টি খালি খোসা, ১০০টাকাসহ ১টি মানি ব্যাগ, ১টি মোবাইল, মিয়ানমারের ১১টি এমপিটি সিমকার্ড ও একটি দেশীয় সীমসহ মোবাইল উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানিয়েছেন, পাহাড়ে অবস্থান করা ৬/৭জন স্বশস্ত্র ডাকাত র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র্যাবের ল্যান্সনায়েক আজহারুল ইসলাম এবং সিপাহী মোঃ সোহেল আহত হয়।
এরপর র্যাব সদস্যরাও সরকারী সম্পদ এবং আত্মরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করলে স্বশস্ত্র দুবৃর্ত্তরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়।
তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ রোহিঙ্গা ডাকাত নুরুল আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net