1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আফগানিস্তানে মার্কিন যুদ্ধ বন্ধ ঘোষণা করলেন জো বাইডেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

আফগানিস্তানে মার্কিন যুদ্ধ বন্ধ ঘোষণা করলেন জো বাইডেন

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৬৪৩ বার

মার্কিন ইতিহাসের অন্যতম দীর্ঘ যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকীর আগেই আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের কথা জানান তিনি।

আফগানিস্তানকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা বললেও যে কোনো আক্রমণ প্রতিহতের ঘোষণা দিয়ে তালেবানকে সতর্ক করেছেন তিনি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার জেরে হোয়াইট হাউজের এ কক্ষ থেকেই বিমান হামলার ঘোষণা দেয়া হয়। ২০ বছর পর ঠিক সেই একই জায়গা থেকে আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের অবসানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আল কায়েদার হামলার পর আফগানিস্তানে শান্তি ফেরাতে এখনো দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছেন। তাদেরকে এ বছর হামলার ২০ বছর পূর্তির আগেই দেশে ফিরিয়ে নেওয়ার কথা জানান বাইডেন। আফগানিস্তানকে সবভাবে সহযোগিতা দিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে যে কোনো হামলার ব্যাপারে তালেবানকেও সতর্ক করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net