1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে গভীর নলকূপের ঘর ভাংচুর যন্ত্রপাতি লুটপাট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা

নাঙ্গলকোটে গভীর নলকূপের ঘর ভাংচুর যন্ত্রপাতি লুটপাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৩৩ বার

নাঙ্গলকোট প্রতিনিধি :
গভীর নলকূপের ঘর ভাংচুর যন্ত্রপাতি লুটপাট
মো. রেজাউল করিম রাজু, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে শত শত কৃষকের সেচ বন্ধ করে নলকূপের ঘর ভাংচুর করে সকল যন্ত্রপাতি লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত. নুরুজ্জামানের ছেলে মোস্তফা মজুমদার নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে করে বিপাকে ওই এলাকায় চাষকৃত শত শত ফসলী জমির মালিকগণ।

উপজেলার দৌলখাঁড় ইউপির কান্দাল উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার ওই নলকূপের অন্যতম শেয়ারদার বর্তমান মেম্বার আইয়ুব আলী মজুমদার থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কান্দাল উত্তর পূর্বপাড়া এলাকার ৪০ জন কৃষক সমবায় সমিতির নামে ১৯৯০ সালে সোনালী ব্যাংক নাঙ্গলকোট শাখা থেকে ঋণ নিয়ে বিএডিসির আওতায় একটি গভীর নলকূপ স্থাপন করেন। ২০০৪ সালে পর্যন্ত ওই সমিতির সদস্যরা কোনো ঋণ পরিশোধ করেননি। এতে সমিতির সদস্যরা ঋণ পরিশোধ না করতে পেরে ওই ইউপি মেম্বার ও সমিতির অন্যতম শেয়ারদার আইয়ুব আলী মজুমদারের নিকট ৩০ জন শেয়ারদার তাদের শেয়ার বিক্রি করে দেন। পরে আইয়ুব আলী তার নিজ ৪০ শতক জমি বিক্রি করে বিএডিসির ওই ঋণ পরিশোধ করেন। এতে ঈর্ষানিত হয়ে, ২০১২ সালে মোস্তফা তার স্ত্রী মনোয়ারা বেগমকে বাদী করে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে ওই নলকূপটি বন্ধ হয়ে যায়। মামলা চলমান অবস্থায় হঠাৎ রোববার গভীর রাতে মোস্তফা প্রায় ১৫-১৬ জন লোক নিয়ে ওই নলকূপটির বিল্ডিং ঘর ভাংচুর করে মাটির সাথে গুড়িয়ে দিয়ে মোটরসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এ বিষয়ে কৃষক আলা উদ্দিন বলেন, আমি ২ শতক জায়গা বিক্রি করে ওই সমিতির শেয়াদার হই। আজ পর্যন্ত কোন লাভ পাইনি ওই সমিতি থেকে। তাই আমার শেয়ার আইয়ুব আলী মজুমদার মেম্বারের কাছে বিক্রি করে দিই। গত রাতে মোস্তফা লোক জন নিয়ে নলকূপের ঘরটি গুঁড়িয়ে দিয়ে সকল যন্ত্রপাতি লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনার সত্যতার স্বীকার করে অভিযুক্ত মোস্তফা মজুমদার বলেন, আমার জায়গায় নলকূপ স্থাপন করা হয়। আদালতের মাধ্যমে রায় পেয়ে নলকূপের ঘরটি ভেঙ্গে দেই।
এ ঘটনায় আইয়ুব আলী মজুমদার জানান, তিনি নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আদালতের মাধ্যমে যা রায় হয় তাই মেনে নিবো।
এ বিষয়ে মামলার তদন্ত কারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন খন্দকার বলেন, প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়। তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net