1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দীর্ঘদিন পর ধোঁয়াশা কাটিয়ে রেল বহরে যুক্ত হচ্ছে সেই ১০ ইঞ্জিন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

দীর্ঘদিন পর ধোঁয়াশা কাটিয়ে রেল বহরে যুক্ত হচ্ছে সেই ১০ ইঞ্জিন

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩২৬ বার

পূর্বাঞ্চল রেলওয়েতে দীর্ঘ ৯ মাস পর ধোঁয়াশা কাটিয়ে রেলের বহরে যুক্ত হতে চলেছে কোরিয়া থেকে আনা দশটি ইঞ্জিন। ট্রায়াল বেসিসে’ রেলের বহরে সেই ১০ ইঞ্জিন, রিপোর্ট যাবে মন্ত্রণালয়ে।

গত বছরের ২ সেপ্টেম্বর ৩২২ কোটি টাকায় কোরিয়া থেকে মিটার গেজে চলাচলের জন্য এসব ইঞ্জিন আনা হলেও বিভিন্ন জটিলতায় প্রায় ৯ মাস ইঞ্জিনগুলো পড়েছিল খোলা আকাশের নিছে পাহাড়তলী রেলওয়ে ডিজেল শপে।

ইঞ্জিনগুলো আমদানির ক্ষেত্রে চুক্তির শর্ত ভঙ্গ করেছে হুন্দাই রোটেম কোম্পানি (এইচআরসি) এমন অভিযোগের পাশাপাশি রেলওয়ের কমিশনিং কমিটি তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, সরবরাহকৃত ইঞ্জিনগুলোর চারটি মূল কারিগরি
উপাদান ইঞ্জিন, অল্টারনেটর, কমপ্রেসর ও ট্র্যাকশন মোটর চুক্তিতে উল্লেখিত বর্ণনার সঙ্গে মিলছিল না।

রেলওয়ে সূত্র জানায়, গত (২৫ এপ্রিল) চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার নিয়ে ঢাকায় ছুটে গিয়েছে ৩০০১ সিরিয়ালের রেল ইঞ্জিন এবং (২৬ এপ্রিল) একই রুটে চালানো হয়েছে ৩০০২ সিরিয়ালের ইঞ্জিনটি। একইভাবে ৩০০৩ থেকে ৩০১০
পর্যন্ত সবগুলো ইঞ্জিনও ক্রমান্বয়ে চালানো হবে ট্রায়াল বেসিসে।

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে প্রথম দিনে ছেড়ে যাওয়া ৩০০১ কোরিয়ান ইঞ্জিনটি ঢাকায় পৌঁছে প্রায় ৯ ঘণ্টা ৪০ মিনিটে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ট্রায়ালে এ দশটি ইঞ্জিন চালানোর জন্য ঢাকার রেলভবন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ইঞ্জিনের গতিসহ সবকিছু নোট করা হবে। রির্পোট সরাসরি যাবে ঢাকা রেল ভবনে।

পাহাড়তলী রেলওয়ে ডিজেল শপের প্রকৌশলী রাজীব কুমার বলেন, ইঞ্জিনগুলোর গতি ধীরে ধীরে আরও বাড়তে পারে। রেলওয়ে এখন উচ্চ গতির ট্রেন পরিচালনার দিকে নজর দিচ্ছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, রেল ভবন থেকে সিদ্ধান্ত দিয়েছে ট্রায়াল বেসিস চালাবে। তাই আমরা চালাচ্ছি।

তবে মাস দুয়েকের মধ্যে ট্রায়াল সম্পন্ন করে বহরে যুক্ত হবে এ ইঞ্জিন। অনেকদিন বিভিন্ন জটিলতার কারণে এই দশটি ইঞ্জিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net