1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় ফেনসিডিলসহ ১ মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের

হাতীবান্ধায় ফেনসিডিলসহ ১ মাদক কারবারি আটক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৬১ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় নিষিদ্ধ ১৮ বোতল ফেনসিডিলসহ হাসান খান শান্ত (২৯) নামের ১ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ১৫০ সিসির পালসার গাড়ি জব্দ করা হয়েছে।
বুধবার ২৮ এপ্রিল দুপুরে আটককৃতকে আদালতে সোপদ করা হলে তার জামিন না মন্জুর করে আদালত লালমনিরহাট জেল হাজতে পাঠিয়েছে এর আগে মঙ্গলবার ২৭ এপ্রিল বিকেলে হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ১ নং গেটের পুলিশ সেন্ট্রি পোষ্টের সামনে থেকে তাকে আটক করে ছিল পুলিশ।

আটককৃত শান্ত নীলফামারী জেলার ডোমার উপজেলার ছোট রাউতা এলাকার মৃত আকরাম খানের ছেলে।

এ বিষয়ে হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক এসআই সিদ্দিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ১ নং গেটের পুলিশ সেন্ট্রি পোষ্টের সামনে অভিযান চালিয়ে হাসান খান ওরফে শান্তকে একটি বাইকসহ আটক করে পুলিশ। এ সময় শান্ত বাইক রেখে দৌড় দেয়। উপস্থিত পুলিশ সদস্যরাও ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং তার শরীরে তল্লাশী চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এছাড়া তার ব্যবহৃত ১৫০ সিসির কালো রংয়ের পালসার বাইক জব্দ করে পুলিশ। যার রেজিঃ নং-নীলফামারী-ল-১১-৪৮২৫

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠাতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net