1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে একদিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও দুইজনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

গোবিন্দগঞ্জে একদিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও দুইজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬০ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
গাইবান্ধা গোবিন্দগঞ্জে দুইদিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশু সহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুইদিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে সহ মোট চার জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় শিমু বেকারীর কর্মচারী খোরশেদ আলম (৩১) রাস্তার পাশে বেকারীর পিকাপভ্যান রেখে রাস্তা পার হয়ে দোকানে বেকারীর টাকা আদায়ের জন্য যাওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী বাস তাঁকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ীর ধাক্কায় খোরশেদ রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত খোরশেদ আলম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের মফিজল হকের পুত্র। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক বাবুল আকতার জানান, ঘাতক গাড়িটি আটক করতে অনেক চেষ্টা করা হয়েছে তবে গাড়ী সনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদুপুর সিংগা গ্রামের গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই তামিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবেদুল ইসলামের পুত্র বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক আশুতোষ সরকার।
এ নিয়ে গত দুইদিনে একই এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে সহ চার জনের মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে গত মঙ্গলবার রাতে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের অভিরামপুর বাজার এলাকায় হানিফ পরিবহনের একটি দ্রুতগামী কোচ বিপরিত দিক থেকে একটি বাঁশবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এসময় বাসের ধাক্কায় রাস্তার পাশে দোকানের সামনে বসে থাকা মা এবং তাঁর মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net