1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি আটক

কাজী কামাল হোসেন,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৪৯ বার

নওগাঁয় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মুন্নী আক্তার (২৮) এবং সাবিনা বেগম(৩৫) নামে ২ নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে নওগাঁ সদর উপজেলার দোগাছি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃত মুন্নী আক্তার পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের মোঃ আজিজুল মন্ডলের মেয়ে এবং সাবিনা বেগম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মোঃ আমিনুর ইসলামের স্ত্রী।

নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে তাদেরকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net