1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মায়ের কথা : নূর আলম আকাশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

মায়ের কথা : নূর আলম আকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৪০৩ বার

কবিতা:- মায়ের কথা
লেখক:- নূর আলম আকাশ
রচনা কাল:- ২/৫/২০২১

মায়ের কথা নতুন করে বলব কি আর আমি
মা জননী প্রভুরই দান হীরার ছেড়ে দামী।

পৃথিবীর এই আলো-বাতাস দেখালে মা তুমি।
তোমার জন্যে ধন্য হলো এইনা জন্মভূমি।

কান্না পেলে বুঝতে মাগো কিছু নেই যে পেটে,
মাতৃদুগ্ধ পান করিয়ে মিটিয়ে দিতে ক্ষিধে।

প্রথম ভাষা শিখলাম মাগো আমি তোমার কাছে
সেই স্মৃতি মা মনে হলে নয়ন জলে ভাসে।

স্কুলে যাওয়ার সময় তুমি বলতে বাবাধন
পড়ালেখা করলেই হবে তুমি জ্ঞানী-গুণীজন।

আমায় নিয়ে কত স্বপ্ন দেখতে দুটি চোখে
নিজের খাবার তুলে দিতে তুমি আমার মুখে।

অসুখ বিসুখ হলে মাগো কষ্ট পেতে বুকে
আমারও মা চোখ ভিজে যায় তোমার ঐ না দুঃখে।

ছোট্ট বেলায় ক্ষুধার জ্বালায় উঠতাম যখন কেঁদে
শত কষ্টের মাঝেও মায়ে খাবার দিতেন রেঁধে।

আদর সোহাগ দিয়ে তুমি করলে আমায় লালন
আমিও যেন করতে পারি মায়ের আদেশ পালন।

মাগো তুমি হারিয়ে গেলে আমি যাব মরে।
তোমার হায়াত কামনা করি আমি প্রভুর তরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net