1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রাবন্তীর মাথায় হাত, ৫০ হাজার ভোটে হার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

শ্রাবন্তীর মাথায় হাত, ৫০ হাজার ভোটে হার

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪৪৫ বার

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেরে গেছেন তারকা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে লড়া এই প্রার্থী হেরেছেন ৫০ হাজার ভোটের ব্যবধানে। এমন ঘটনায় হতবাক হয়েছেন শ্রাবন্তী। জীবনের একটা সংকটময় সময়ে রাজনীতি দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু তার মাথায় হাত পড়ল।

রবিবার ঘোষিত নির্বাচনের ফলে বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তার এই লজ্জাজনক হার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রোশন সিং-এর সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙা নিয়ে গত কয়েক মাসে সংবাদ শিরোনামে থেকেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপর আচমকাই প্রকাশ্য রাজনীতির ময়দানে পা রাখেন শ্রাবন্তী। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী রং বদলে যোগ দেন বিজেপিতে।

তৃণমূলের তারকা মুখ মিমি-নুসরাতদের টেক্কা দিতে মোদি-অমিত শাহরা ভরসা রেখেছিলেন শ্রাবন্তীর উপর। কাজে এল না সেই ম্যাজিক।
বিজেপির তুরুপের তাস হিসাবে ধরা হয়েছিল যে শ্রাবন্তীকে, তিনি পার্থর কাছে হারলেন ৫০ হাজার ৮৮৪ ভোটে। অথচ গোটা নির্বাচনী প্রচার জুড়ে নিজেকে বেহালার ঘরের মেয়ে হিসাবে প্রমোট করতে কোনও খামতি রাখেননি শ্রাবন্তী।

উল্লেখ্য, এই বিধানসভা কেন্দ্রেই জন্ম ও বড় হয়ে উঠা নায়িকার। তবুও ঘরের মেয়েকে রিজেক্ট করল বেহালাবাসী।

রাজনীতির ময়দানে নামবার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে একাধিক আক্রমণ শাণিয়েছেন শ্রাবন্তী। কখনও মা-মাটি-মানুষের সরকারকে দুর্নীতিগ্রস্ত বলেছেন তো কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে কটাক্ষ করেছেন। এমনি নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগও তুলেছিলেন মমতা-অভিষেকদের বিরুদ্ধে।

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই, আর সেই রেশের মাঝেই নায়িকার রাজনীতির ময়দানে নামার ফল খুব একটা সুখকর হল না, তা বলাই বাহুল্য।

শুধু শ্রাবন্তী নন, বিজেপির তারকা প্রার্থীরা অধিকাংশই ব্যর্থ। জয়ের স্বাদ পাননি বিজেপির কোনও নায়িকা-প্রার্থী। বেহালা পূর্ব কেন্দ্র থেকে হেরেছেন পায়েল সরকার, বারহনগরে পরাজিত পার্নো, মুখ থুবড়ে পড়েছেন শ্যামপুর থেকে হেরেছেন তনুশ্রী চক্রবর্তী।

https://www.kalerkantho.com/online/entertainment/2021/05/03/1029973?fbclid=IwAR2MPeRA1pZ_ycHcZXQOxO3sEJAUY6tHPVFoUmzA_fN3V33iytiAp7AiNMk

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net