1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনির শিকদার হত্যা মামলার রহস্য উদঘাটন, আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

মনির শিকদার হত্যা মামলার রহস্য উদঘাটন, আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪১২ বার

পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনয়িনরে টুঙ্গিবাড়ীয়া গ্রামের বাসিন্দা মনির সিকদার (৪২) (মুদি দোকানদার) এর চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন এবং আসামী মোঃ জাকির আকন (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হন রাঙ্গাবালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী উপজেলার টুঙ্গিবাড়ীয়া গ্রামের মৃত হানিফ আকন এর ছেলে।
গত ১৪ই মে রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় উপজেলার বড়বাইশদিয়া ইউনয়িনরে টুঙ্গিবাড়ীয়া গ্রামের বাসিন্দা মনির সিকদার (৪২) (মুদি দোকানদার) নিজ বাড়ী থেকে প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে দোকানে ঘুমানোর উদ্দেশ্যে বের হয়ে যায়। রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় টুঙ্গিবাড়ীয়া সাকিনস্থ কাটাখালী এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক জাফর আকন এর বাড়ীর দক্ষিন পাশে কাঁচা রাস্তার উপর পৌঁছাইলে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা মনির সিকদারকে ধারালো অস্ত্র দ্বারা উপর্যুপরি কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। মোঃ মনির সিকদারকে তার আত্মীয়-স্বজন কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় মনির সিকদােরর পিতা মোঃ মোছলেম সিকদার (৬৫) লিখিত অভিযোগের ভিত্তিতে রাঙ্গাবালী থানার মামলা নং-১০, তারিখ-১৫ই মে ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত ঘটনা সংগঠিত হওয়ার পরপরই জনাব মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, পুলিশ সুপার পটুয়াখালী মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল এর নের্তৃত্বে রাঙ্গাবালী থানা পুলিশের একটি চৌকস টিমকে ঘটনাস্থলে প্রেরণ করেন। উক্ত টিম পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় ঘটনা সংগঠিত হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং আসামী মোঃ জাকির আকন (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির আকনের স্ত্রী মোসাঃ নাছিমা বেগমের সাথে ভিকটিম মোঃ মনির সিকদার এর পরকীয়া প্রেমের জের ধরে পূর্ব পরিকল্পিতি ভাবে অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম মোঃ মনির সিকদারকে খুন করেছে মর্মে প্রাথমিক তদন্তে প্রতিয়মান হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন,এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রচষ্টো অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net