1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাতারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

কাতারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিবাদ সভা

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪০১ বার

কাতার প্রবাসী বর্ষীয়ান কোমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা ‍মু্ক্তিযোদ্ধা কি না এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য করেছে কতিপয় কাতার প্রবাসী । এ মন্তব্যের জবাব দিতেই প্রতিবাদ সভা করেছে তাঁর নিজ সংগঠন কাতারস্থ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি।

করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে কাতারের রাজধানী দোহার মুন্তাজা এলাকায় সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসার বাসভবনে আয়োজিত প্রতিবাদ সভায় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন কতিপয় পদলোভী সংগঠনেকে বিভক্তির মুখে ফেলে দিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করায় তারা মরিয়া হয়ে একাত্তরের রণাঙ্গণের মুক্তিযোদ্ধা ও সংগঠনের সভাপতি মোহাম্মদ মুসাকে বিতর্কিত করার জন্য তাঁর ‍মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে অশালীন, মিথ্যা ও বানোয়াট মন্তব্য করেছে – যা আমাদের ব্যথিত করেছে। একজন সম্মানিত মুরুব্বি সম্পর্কে এমন মানহানিকর মন্তব্য করায় তারা বিক্ষুব্ধ। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রমাণাদি উপস্থাপন করে এর যথোপযু্ক্ত বিচার চাইবেন বলে তারা।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপদেষ্টা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারোয়ার, সিনিয়ির সহ-সভাপতি আবদুল গোফরান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল জলিল, রাউজান সমিতির সভাপতি মো: মুহসীন চৌধুরী, ফটিকছড়ি সমিতির সভাপতি তৈয়বুর রহমান, মোহাম্মদ আব্দুল মান্নান সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net