1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে মসজিদে শিশু যৌন হয়রানির অভিযোগে ইমাম আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

রাজশাহীতে মসজিদে শিশু যৌন হয়রানির অভিযোগে ইমাম আটক

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৫৪ বার

রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদে শিশু যৌন হয়রানির অভিযোগে ইমামকে আটক করেছে পুলিশ।

উপজেলার গোগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর জামে মসজিদ থেকে বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মসজিদের শিশু-কিশোরদের পড়ান ওই ইমাম। কয়েক দিন আগে থেকে তার বিরুদ্ধে কয়েকজন মেয়েশিশু অশালীন আচরণ ও যৌন হয়রানির অভিযোগ তোলে। তারা অভিভাবকদের বিষয়টি জানায়।

অভিভাবকরা এলাকার লোকজনকে নিয়ে বৃহস্পতিবার সকালে মসজিদ ঘেরাও করে ইমামকে অবরুদ্ধ করেন। পরে গোদাগাড়ী মডেল থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ইমাম শিশুদের নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন। তার নামে মামলা দিয়ে আদালতে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net