1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় করোনায় তিন জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নওগাঁয় করোনায় তিন জনের মৃত্যু

কাজী কামাল হোসেন, ব্যুরো প্রধান,রাজশাহী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৬০৯ বার

নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন ২৪১ নমুনার বিপরীতে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। র‌্যাপিট এন্টিজেন পরীক্ষায় ২৪০ জনের বিপরীতে ৫৩ জন এবং আরটি-পিসিআর থেকে এক জনের নমুনার বিপরীতে এক জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, নতুন ৫৪ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট ৩ হাজার ৬১৬ জনের করোনা পজেটিভ এসেছে। নতুন শনাক্তের হার ২২.৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার নিয়ামতপুর উপজেলার ২ জনের এবং মহাদেবপুর উপজেলার ১ জনের মৃত্যু হওয়ায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬৪ জনে।

করোনার সংক্রমণ রোধে চলতি মাসের ৩ জুন থেকে নওগাঁ জেলার ৩টি উপজেলায় সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়। এই লকডাউন শেষে পরে পুরো জেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁয় এখনো এই বিশেষ বিধিনিষেধ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net