1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনাবাহিনী কর্তৃক অস্ত্র ও গুলিসহ আটক- ৪ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

সেনাবাহিনী কর্তৃক অস্ত্র ও গুলিসহ আটক- ৪

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৮৭ বার

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় অভিযান পরিচালনা করে এলজি, গুলি, অবৈধ পোষ্টার, চাঁদা আদায় রশিদ বই ও উত্তোলিত চাঁদার টাকাসহ পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ৪ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৯ জুন) ভোররাতে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে। আটককৃতরা হলেন, একই এলাকার টোক্কা চাকমার ছেলে ও বাইল্যাছড়ি এলাকার প্রধান চাঁদা কালেক্টর বনসিং চাকমা (৫০), সহকারী টোল কালেক্টর ও মাটিরাঙ্গা উপজেলার বৌদ্দমন্দির পাড়ার সুইপা মারমার ছেলে উকাচিং মারমা (২৮), রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কচুখালী এলাকার রাজু মারমার ছেলে সশস্ত্র ক্যাডার জুকের মারমা (১৯) এবং সহকারী টোল কালেক্টর ও বাইল্যাছড়ির লাওসিং মারমার ছেলে থোইচিং মারমা (২০)।

সূত্র জানায়, মঙ্গলবার ভোরে মাটিরঙ্গা সীমান্তবর্তী বাইল্যাছড়ি এলাকায় সশস্ত্র উপজাতি সন্ত্রাসীরা জড়ো হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়ন আওতাধীন বাইল্যাছড়িতে রিজিয়নের জিএসও-২ মেজর মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ১টি এলজি, ১টি এ্যামোনেশন (গুলি), ৩০টি অবৈধ রাষ্ট্রবিরোধী পোষ্টার, ৫টি মোবাইল, ১টি চাঁদা আদায়ের রশিদ বই এবং উত্তোলিত নগদ ৮৯০ টাকাসহ ৪ জন ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীকে আটক করে।

সেনাবাহিনী জানায়, আটককৃত ৪ ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলা নং ০৫ তারিখ ২৯/০৬/২০২১ইং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net