1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিকগণ করোনাকালীন ফ্রন্ট যোদ্ধা' -যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

সাংবাদিকগণ করোনাকালীন ফ্রন্ট যোদ্ধা’ -যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৭৯ বার

দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে হাটহাজারীতে।

যায়যায়দিন’ হাটহাজারী প্রতিনিধি বোরহান উদ্দিনের সঞ্চালনায়
হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর, পৌরসভার সহায়ক কমিটির সদস্য শাহেদুল হক খোকন, হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর, ছাত্রলীগ নেতা ইফতেখার গালিব।

র‍্যালি শেষে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে কেক কাটার পর সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন- সাংবাদিকরা জাতির বিবেক। দেশে চলমান করোনা পরিস্থিতিতে সাংবাদিকরা সামনে সারিতে থেকে কাজ করে যাচ্ছেন। করোনার প্রতিমূহুর্তের আপডেট সাংবাদিকরা জাতির সামনে তুলে ধরছেন, এজন্য অনেক সাংবাদিক আক্রান্তও হয়েছেন।’

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন→ এইচ এম মনছুর আলী, খোরশেদ আলম শিমুল, আসলাম পারভেজ, মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, উজ্জ্বল নাথ, পারভেজ, সুমন পল্লব, কুতুব উদ্দিন, গিয়াস উদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net