1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৩২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকার ঘোষিত চলমান সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৩জুলাই) সকাল থেকেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এদিনও মহাসড়কে গণপরিবহণ বন্ধ ছিলো। তবে, রিকশার পাশাপাশি সিএনজি ও অটোরিকশা সীমিত আকারে চলতে দেখা গেছে।

সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকারের নেতৃত্বে চৌদ্দগ্রাম বাজারসহ উপজেলার জনবহুল বাজার ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। লকডাউনে সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারণে চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে পথচারী ও বিভিন্ন ব্যবসায়ীকে বিভিন্ন পরিমানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন চৌদ্দগ্রাম থানার এএসআই মো: ইয়াছিনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম। এছাড়াও সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব সহ মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির কয়েকটি টিমকে চৌদ্দগ্রাম বাজারে টহল দিতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net