1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৬৭ বার

প্রাণঘাতী ভাইরাস করোনা এখন শুধু আতঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নেই ছড়িয়ে পরেছে ব্যাপকহারে। জ্যামিতিক সংখ্যায় ছড়াচ্ছে মানুষ থেকে মানুষে, দেশ থেকে দেশে। করোনা ভাইরাসকে দমন করতে হলে ঘরে থাকার বিকল্প নেই। সারাদেশে চলছে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন। করোনাভাইরাসের এই সংকটে সবচেয়ে বেশি কষ্টে আছে সুবিধাবঞ্চিত শিশুরা। আর এই অসহায় শিশুদের পাশে দাঁড়িছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন মঈন। বৃহস্প্রতিবার (৮ জুন) ধানমন্ডিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় ছাত্রলীগের এই নেতাও শিশুদের সাথে বসে খাবার খান।

জোবায়ের হোসেন মঈন বলেন, ‘করোনাকালে পথশিশুদের খাদ্যসংকটসহ অন্যান্য দুর্ভোগ বেড়েছে। এই দুঃসময়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে পথশিশুরা। প্রতিটি শিশুকে যখন বাড়িতে রাখার কথা বলা হচ্ছে, তাদের সুরক্ষার কথা বলা হচ্ছে তখন এই শিশুদের সুরক্ষার নিশ্চয়তা বিধান কে করবে? পথশিশুদের জন্য নভেল করোনাভাইরাস এক বিরাট ধাক্কা। এই ধাক্কা যে কেবল এই কয়েক দিনেই শেষ হবে তা বলা যায় না। তাদের অধিকাংশই নিদারুণ কষ্টে আছে। আমি মনে করি রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি প্রতিষ্ঠান যদি পথশিশুদের পাশে দাঁড়ায় তাহলে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। আমার অবস্থান থেকে এই শিশুদের জন্য এক বেলা খাওয়ার ব্যবস্থা করেছি। এই সংকটকালে সবারই এগিয়ে আসা উচিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net