1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাতারে ক্যান্সারে আক্রান্ত মহিউদ্দিনকে হসপিটালের দেখতে গেলেন প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

কাতারে ক্যান্সারে আক্রান্ত মহিউদ্দিনকে হসপিটালের দেখতে গেলেন প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখা

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৬৭৩ বার

প্রবাসের এ নিষ্ঠুর জীবনে কেউ কারও পাশে না দাড়ালেও প্রবাসী অধিকার পরিষদ সবসময় প্রবাসীদের পাশে থেকে কাজ করে গিয়েছে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখার জেদ্দা নগরীর এক প্রবাসীর আত্মীয় কাতারে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিন কাটাচ্ছিলেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখার সাংগঠনিক সম্পাদক জনাব লিমন খান ও কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদকের মাধ্যমে কাতার শাখার নেতা জনাব ফোরকান সাহেবকে বিষয়টি অবগত করা হয়।

বিষয়টি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার নেতৃবৃন্দকে অবগত করা হলে তারা দ্রুত ক্যান্সার আক্রান্ত ব্যাক্তির খোজ খবর নেন। গতকাল কাতার শাখার নেতৃবৃন্দ ক্যান্সারে আক্রান্ত মহিউদ্দিন কে কাতারের হামাদ হাসপাতালে দেখতে যান। মহিউদ্দিন এর দুটি অপারেশন হয়েছে। তাকে আগামী দুই মাস চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকতে হবে। এ সময় কাতার শাখার নেতৃবৃন্দ মহিউদ্দিন কে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার আল রাইয়্যান সিটির সমন্বয়ক জনাব নুর মোহাম্মদ বেপারী, আল রাইয়্যান শাখার সহ সমন্য়ক এফ এইচ ফোরকান, আল ওয়াকরা সিটি সমন্বয়ক মোঃ আরাফাত হোসাইন , আল শাহানীয়া সিটির সমন্বয়ক এস এম রাফিজ। প্রবাসীদের সার্থে সব সময় প্রবাসীদের পাশে আছে প্রবাসী অধিকার পরিষদ এমনটাই জানান উপস্থিত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net