1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ২০ রোহিঙ্গা আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

মীরসরাইয়ে ২০ রোহিঙ্গা আটক

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলার সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৮৭ বার

মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে শিশুসহ ২০ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তারা নোয়াখালীর ভাসানচর থেকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছিল।
শনিবার (১৭ জুলাই) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকার সুইচ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত রোহিঙ্গারা হলো মোঃ আবদুর রহমান (২৭), সেতেরা বেগম (২০), মোঃ সাব্বির (২৬), সঞ্চিতা বেগম (২২), রাজিয়া বেগম (২৩), নুরুল করিমা (২০) ছালমা খাতুন (৫০), জামাল হোসেন (২৪), নুর কায়দা (২৫), শিশু রুমানা (৬), নুর ফাতেমা (৩), মোঃ আয়াজ (০৮ মাস), জান্নাত আরা (৪), কিছমত আরা বেগম (২), মরিয়ম (০৮ মাস), আবুল কাশেম (৭), ওসমান গনি (০৮ মাস), মোঃ আয়াত (৪), জান্নাত আরা (১), সেতেরা (৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার পরিদর্শক (ওসি) তদন্ত হেলাল উদ্দিন ফারুকী। তিনি বলেন, এই ঘটনায় জোরারগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।

হেলাল উদ্দিন ফারুকী আরো বলেন, আটক হওয়া রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর থেকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছিল। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ট্রলার যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় নামলে আনসার সদস্যদের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ২০ রোহিঙ্গার মধ্যে ছয়জন নারী, এগারোজন শিশু ও ৩জন পুরুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net