1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা  মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন

শরণখোলায় বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪১০ বার

দোলন আক্তারের (১৫) বিয়ের আয়োজন চলছিল। বরপক্ষ উপস্থিত। শুধু বিয়ের রেজিস্ট্রেশন বাকি। এই খবর জানতে পারেন ইউএনও খাতুনে জান্নাত। তিনি দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ের সমস্ত আয়োজন পন্ড করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর ও মেয়ের বাবাকে অর্থদÐ করা হয়।
সোমবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাগেরহাটের শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে করা হয় এই বাল্যবিয়ের আয়োজন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোলবুনিয়া গ্রামের সেলিম গাজী তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে দোলন আক্তারকে সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের আব্দুল গণি গাজী ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে ঠিক করেন। উভয় পক্ষের নির্ধারিত তারিখ অনুযায়ীই বিয়ের কার্যক্রম শুরু হয়। ঠিক সেই মুহূর্তে ইউএনও পুলিশ নিয়ে ওই কনের বাড়িতে উপস্থিত হন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত বলেন, গোপন সংবাদের মাধ্যমে বাল্যবিয়ের খবর জানতে পেরে কনের বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করি। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বর আনোয়ার হোসেনকে তিন হাজার টাকা এবং কনের বাবা সেলিম গাজীতে দুই হাজার টাকা অর্থদÐ করা হয়।
ইউএনও খাতুনে জান্নাত শরণখোলা উপজেলার কোথাও এধরণের বিয়ের আয়োজন হলে গোপনে তাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে বলেন। বাল্যবিয়ে বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net