1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি মাসহ অনাগত সন্তানের মৃত্যু,গ্রেফতার ৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

শ্রীনগরে ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি মাসহ অনাগত সন্তানের মৃত্যু,গ্রেফতার ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩০৯ বার

আব্দুর রকিব,শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ শ্রীনগরে ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি মাসহ অনাগত সন্তানের মৃত্যুর ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে উপজেলার ঝুমুর হল সংলগ্ন বিক্রমপুর হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টারে এই মৃত্যুর ঘটনা ঘটে। এঘটনায় প্রসূতি লাবনী আক্তারের স্বামী মোঃ মুহিন বাদী হয়ে ক্লিনিকের মালিক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার মন্ডলকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন বিকালে লৌহজং উপজেলার কনকসার এলাকার বেঁদে সম্প্রদায়ের লাবনী আক্তারকে (২৬) দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ক্লিনিকটিতে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লাবনী আক্তারকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। এর এক ঘন্টা পরে ডাক্তাররা কৌশলে এম্বুল্যান্স ডেকে এনে লাবনীকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি শুরু করে। এসময় স্বজনরা লক্ষ করেণ লাবনী আক্তার মারা গেছেন। তারা বিষয়টি নিয়ে কথা তোললে হাসপাতালের মালিক ও ডাক্তার প্রদীপ কুমার মন্ডল সহ ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। পরে পুলিশ এসে ওটি সহকারী সঞ্জয় রায়, নার্স রিতা আক্তার ও সুমনাকে আটক করে। লাবনী আক্তারের ৮ বছর বয়সী সন্তান রয়েছে। লাবনীর স্বজনরা জানান, সিজারের জন্য ক্লিনিকটির সাথে তাদের ১৩ হাজার টাকায় চুক্তি হয়। পরে লাবনীকে ওটি রুমে নেওয়ার আগেই বিভিন্ন অজুহাতে ক্লিনিক কতৃপক্ষ তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়। স্বজনরা আরো বলেন, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে লাবনীর সাথে অনাগত সন্তানটিও মারা গেল। স্থানীয়রা জানায়, কয়েক বছর ধরে দুই ভাই ডাঃ প্রদীপ কুমার মন্ডল ও দিলিপ কুমার মন্ডল মিলে ক্লিনিক খুলে বসে। ক্লিনিকটিতে প্রদীপ মন্ডল একাই এনেসথেসিয়া দেন ও অপারেশন করেন।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহন করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net