ঢাকা   ০২:৪৭:২৫ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কক্সবাজারে ধসে পড়েছে জেলা পরিষদের রেস্ট হাউজ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৪৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বৈরী আবহাওয়ার কারণে সাগরে ঢেউয়ের আঘাতে হিমছড়িতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবি’।

তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে উত্তাল সাগরে ঢেউয়ের আঘাতে রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ আটকে আছে জিও ব্যাগে।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বলেন, সাগর উত্তাল থাকায় ঢেউ আছড়ে পড়ছিল কোলে। ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজটি।
তবে এ সময় কেউ সেখানে ছিল না। তাই কোনো হতাহত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি