1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পাহাড়ী চোলাই মদসহ এক উপজাতীয় মহিলাকে আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫

রাউজানে পাহাড়ী চোলাই মদসহ এক উপজাতীয় মহিলাকে আটক

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৪১ বার

রাউজান পুলিশের একটি দল চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে দায়িত্ব পালন কালে পাহাড়ী চোলাই মদসহ এক উপজাতীয় মহিলাকে আটক করেছেন। গত ২৭ জুলাই মঙ্গলবার তাকে আটক করে বলে পুলিশ জানিয়েছেন। জানা যায়, রাঙ্গামাটি হতে চট্টগ্রাম অভিমুখে আসা চট্টগ্রাম-থ-১১-৫৩০৭ নম্বরের একটি সিএনজি অটোরিক্সাকে রাউজান রাবার বাগান গিরিছায়ার এলাকায় থামায়য় পুলিশ। এসময় পুলিশ তল্লাসী করলে মানুচিং মারমা প্রকাশ য়াচিং মারমা( (৩৮)কে মাদকসহ আটক করে। পুলিশ জানিয়েছেন তল্লাসী সময় সিএনজি অটো রিক্সা থেকে নেমে হাতে ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাকে মহিলা পুলিশ সদস্যরা আটক করে।

এসময় তার ব্যাগ তল্লাসী করে স্যালাইনের ব্যাগভর্তি ১৬ লিটার পাহাড়ী চোলাই মদ উদ্ধার করে। তার বিরুদ্ধে রাউজান থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন । গতকাল ২৮ জুলাই বুধবার দুপুরে মাদক ব্যবসায়ী মানুচিং মারমাকে পুলিশ আদালতে সোর্পদ করা হয়েছে। মাদক ব্যবসায়ী মানুচিং রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার তারবুনিয়া এলাকার মৃত কাজইল্যা মারমার কন্যা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net