1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরীমনির বোঝা উচিত সন্ধ্যার পর মেয়েদের বাইরে যাওয়া বিপদ : অঞ্জনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

পরীমনির বোঝা উচিত সন্ধ্যার পর মেয়েদের বাইরে যাওয়া বিপদ : অঞ্জনা

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪৪৮ বার

পরীমনির ইস্যুকে কেন্দ্র করে গোটা সমাজের নারীদের উদ্দেশ্যে সিনিয়র অভিনেত্রী অঞ্জনা সুলতানা বলেছেন, ‘সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক। শুধু পরীমনি নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত।’

আজ শনিবার (৭ আগস্ট) পরীমনিকে নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন শিল্পী সমিতির নেতারা। অনৈতিক কাজে জড়িত থাকায় আটক পরীমনিকে সাময়িক বরখাস্ত করেছে শিল্পী সমিতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। সেখানে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা বলেন, ‘সে ঘরের মধ্যে কি করলো সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়।’

‘অশিক্ষিত’, ‘অভিযান’, ‘জিঞ্জির’খ্যাত অঞ্জনা আরও বলেন, ‘পরীমনি বলেছে শিল্পী সমিতি আমার পাশে নেই কিন্তু এটি পুরোপুরি ভুল। তাকে সেক্রেটারি চিঠি দিতে বলেছিল। দেয়নি। নিজে সংবাদ সম্মেলন করে অনেক ভুল তথ্য দিয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net