ঢাকা   ০১:১৬:৩১ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি

অক্সিজেন কনসেনটেটর বিতরণ করলেন ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৬১৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় পাওয়ার সেলের মহাপরিচালক চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, অইইবি এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সহায়তায় হাজীগঞ্জ-শাহরাস্তি দুই উপজেলায় করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দেওয়ার জন্যে হাজীগঞ্জ উপজেলা “হিউম্যান ফাউন্ডেশন ” এবং “বিডি ক্লিন শাহরাস্তি” দুটি সামাজিক সংগঠনের মাঝে দুটি অক্সিজেন কনসেনটেটর বিতরণ করা হয়।

হাজীগঞ্জ টোরাগড় “হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগার” এর কার্যালয়ে অক্সিজেন কনসেনটেটর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন এবং তার পক্ষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সেচ্ছাসেবী সংগঠন “হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগার এর সভাপতি জনাব সাইফুল ইসলাম মিয়াজী এবং সহ-সভাপতি ইমন তালুকদারের হাতে অক্সিজেন কনসেনটেটর তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন (বতু) মিয়াজী, হাজীগঞ্জ পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনির হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর কবীর কাজী, চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি মো. মোখলেছুর রহমান ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম।

শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা থ্রি স্টার কমিউনিটি সেন্টারে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান মিন্টু শাহরাস্তি উপজেলা সেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন” এর প্রধান সমন্বয়ক মশিউর রহমান ও আইটি সমন্বয়ক সজিব আহমেদ এর কাছে হস্তান্তর করেন।

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মাহবুব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল, সাবেক ছাত্রনেতা এফ কে বাবু।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইমন, সাবেক ছাত্রনেতা প্রকৌঃ নেছার পাটওয়ারী, মামুন,ছাত্রলীগ নেতা ফরহাদ, সালামত,মাহির, অপু,ইমন সহ অন্যান্য নেত্রী বৃন্দ।

উল্লেখ ইতিপূর্বে ম্যাক্স গ্রুপ ও আইইবির উদ্যোগে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সহযোগিতায় হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রি-সাইকেলে ৪০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি