1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙায় সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ, আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

মাটিরাঙায় সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ, আটক ১

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৪২০ বার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করেছে গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙা জোনের সেনা সদস্যরা। এসময় কাঠ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে জহুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১৮ আগষ্ট) দুপুরের দিকে মাটিরাঙার রসুলপুর এলাকা থাকে অবৈধ কাঠসহ কাঠ পাচারকারীকে আটক করা হয়।

জানা গেছে, খাগড়াছড়ি থেকে আসা অবৈধ সেগুন কাঠ বহনকৃত একটি ট্রাক সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন সদর অতিক্রম করার সময় ডিউটিরত সেনাসদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাক চালক সংকেত উপেক্ষা করে বেপরোয়াভাবে গতিতে জোন সদরের আরপি গেইট অতিক্রম করে চলে যায়।
এসময় মাটিরাঙা জোন সদরের গেটে অবস্থানরত একটি পেট্রোল দ্রুত ধাওয়া করে অবৈধ কাঠ ভর্তি ট্রাকসহ জহুরুল ইসলাম (৪৪) নামক এক কাঠ পাচারকারীকে রসুলপুর এলাকা হতে আটক করে।

পরে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠ সহ ট্রাকটি জব্দ করে। আটককৃত কাঠের পরিমাণ প্রায় ১৯৪.৮৭ ঘনফুট। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা হতে পারে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

রাজস্ব ফাঁকি দেওয়া এ সকল অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙা জোন মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net