ঢাকা   ০৩:১৩:০৫ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার

ঈদগাঁওতে হাঁতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় মারা গেছে গরু

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪২০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁওতে হাঁতুড়ে পশু চিকিৎসকের অপচিকিৎসায় মারা গেছে লাখ টাকার গরু।

বুধবার (২৫ আগষ্ট) বিকালে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা গ্রামে গৃহপালিত গরুটি মারা যায়। অভিযুক্ত পশু চিকিৎসকের নাম নান্টু বিশ্বাস। প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পশু চিকিৎসক হিসাবে ঈদগাঁও উপজেলার আনাচে-কানাচে বিচরন করছেন।

ক্ষতিগ্রস্ত পশু মালিক জাহাঙ্গীর আলম জানান, তাঁর গৃহপালিত গরুকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর সময় হলে পশু চিকিৎসক নান্টু বিশ্বাসের কাছে যান। নান্টু তাকে ৪ টি “ট্রাইসল” ট্যাবলেট দিয়ে গরুকে খাওয়াতে বলেন।

বাড়ীতে এসে দুইটি ট্যাবলেট খাওয়ানোর আধা ঘন্টার মধ্যেই ছটফট করতে করতে গরুটি মারা যায়।

এরপর পশু চিকিৎসক নান্টুকে ফোন করলে কোন সদুত্তর না দিয়ে অসামঞ্জস্যপূর্ণ বিভিন্ন কথাবার্তা বলেন।
আনুমানিক লাখ টাকা মূল্যের গরুটির মৃত্যুর জন্য চিকিৎসককে দায়ী করেছেন তিনি।

এলাকাবাসী জানান, ডাক্তার নান্টু বিশ্বাসের ভুল চিকিৎসায় এর আগেও অনেক গবাদি পশুর মৃত্যু হয়েছে।

তবে এ ব্যাপারে জানতে চাইলে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর কুড়া-ভূসি খাওয়ানোর ফলেই গরুর মৃত্যু হয়েছে বলে দাবী করেন নান্টু বিশ্বাস।

পশু চিকিৎসার ব্যাপারে প্রাতিষ্ঠানিক কোন ডিগ্রি বা সার্টিফিকেট আছে কিনা জানতে চাইলে তিনি যুব উন্নয়ন কেন্দ্র থেকে গবাদি পশু পালনে প্রশিক্ষন নিয়েছেন ও ৩৫ বছর ধরে ‘ডাক্তারী’ করছেন বলে দাবী করেন।

কিন্তু ৩৫ বছর আগে যুব উন্নয়ন কেন্দ্র ছিল কিনা, এমন প্রশ্ন করলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি