1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় মৎস্য সপ্তাহ’ ২০২১ইং উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে গুইমারা মৎস্য অফিস - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

জাতীয় মৎস্য সপ্তাহ’ ২০২১ইং উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে গুইমারা মৎস্য অফিস

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি |
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪১৬ বার

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার সকাল ১১ টায় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
এতে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, সভা পরিচালনা করেন, গুইমারা উপজেলা (অঃদাঃ)মৎস্য অফিসার সুদৃষ্টি চাকমা।
উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোই মগ, মুক্তিযোদ্ধা শাহ আলম, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সহ সভাপতি আবদুল আলী, সাংগঠনিক সম্পাদক আনন্দ সৌম, শাহ আলম, বেলাল হোসাইন, সাচিং মারমা, জনি ভট্টাচার্যসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
মতবিনিময় অনুষ্ঠনের পূর্বে সকাল ১০ টায় গুইমারা মডেল হাইস্কুল পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য জেলার গুইমারা উপজেলায় মৎস্য সম্পদ চাষের মাধ্যমে সাবলম্বী হওয়ার ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে মৎস্য সেক্টরে প্রত্যাশার প্রতিফলন ঘটবে। তাই চাষীদের মৎস্য চাষকে প্রাধান্য দিয়ে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭দিন নানা কর্মসূচীর হাতে নেয় “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কমিটি। এতে গুইমারা উপজেলা পরিষদের মৎস্য কর্মকর্তা, মাছচাষী ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকরা অংশ নেয়।
উল্লেখ্য যে মতবিনিময় শেষে মৎস চাষীদের মাঝে ১৫০০ এবং জন্মাষ্টমী উপলক্ষে আগত ভক্তদের জন্য ৪০০ মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net