1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

আনোয়ারা বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন

বদরুল হক (আনোয়ারা) চট্টগ্রাম ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৫ বার

আগুনে ভস্মীভূত হয়েছে চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়। আগুনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থাকা সরকারি নথি, কম্পিউটার ও পরিষদের গুরুত্বপূর্ণ কাগজ পত্র, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪সেপ্টেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা সম্ভব হয়নি।
ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরের দিকে বরুমছড়া ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ কার্যালয়ের চেয়ারম্যানের অফিস কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে। তখন আশপাশের লোকজন এসে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে দেখি কার্যালয়ে আগুন জ্বলছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভানো সম্ভব হয়। আগুনে কার্যালয়ের অফিস কক্ষে থাকা সরকারি নথি, কম্পিউটার, আসবাপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছুই বলতে পারেননি তিনি।
বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন,কে বা কাহারা আমার কার্যালয়ে আগুন দিয়েছে বলতে পারি নাই তবে এ বিষয়ে আমি অভিযোগ করেছি থানায়, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে আজ ১১ টায় ইউএনও মহোদয় পরিদর্শনে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, বরুমচড়া ইউনিয়ণ পরিষদ পুড়ে গেছে খবর পেয়ে পরিদর্শনে গিয়েছি এ বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net