1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব

বাগেরহাটে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৪৫২ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোংলায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে আহত মোঃ তরিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে নিজ বাড়িতে তরিকুলকে ধারালো দা দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করে স্ত্রী হীরা বেগম তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মোংলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েএবং পরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নিহত তরিকুল ইসলাম মোংলা পৌরসভার বটতলা মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।তরিকুলের দুইজন স্ত্রী রয়েছে। হীরা বড় বউ হিসেবে সংসার করে আসছিল।
মোংলা থানার এস আই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হীরা ধারালো অস্ত্র দিয়ে তরিকুলকে আঘাত করে।গুরুত্বর আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তরিকুল মারা যায়। ঘটনার পর থেকে তরিকুলের স্ত্রী হীরা ও অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে হীরক পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, তরিকুলের মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। হীরাকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net