1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে যুবলীগ নেতা শাহীন চাঁদাবাজির অভিযোগে আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি

সাভারে যুবলীগ নেতা শাহীন চাঁদাবাজির অভিযোগে আটক

নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৭ বার

ঢাকা জেলা সাভারে সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন খানকে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সাভার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার বিকেল ৩ টা দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ বলেন, শাহিন খান (৪০) সাভার থানা যুবলীগের বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন। গ্রেফতারের বিষয়ে আমি কিছু জানি না।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, অপরাধীর কোন দলীয় পরিচয় নেই। আমরা অনুসন্ধানের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, একই অভিযোগে শাহীনের আরেক সহযোগী মোহাম্মদ সুমন (৩৫) আটক হয়েছেন। পুলিশ আরও জানায়, সাভারে কোন চাঁদাবাজি চলবে না। যেই চাঁদাবাজি করুক তাকেই গ্রেফতার করা হবে বলে তিনি হুশিয়ারি ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net